প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের মাঠের লড়াইয়ের সাথে সাথে এবার মাঠের বাইরের একটি বিশাল বিতর্ক সামনে উঠে এসেছে। প্রথম দুটি ম্যাচে ড্র করার পর, গত শুক্রবার মিশরের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইরান। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-তে তৃতীয় স্থানে থাকার ফলে টিম মেল্লির (Iran) ভাগ্য এখন অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে।
এদিকে, ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া ২-১ গোলে জয়লাভ করার ফলে ইরান ভক্তদের নকআউটে যাওয়ার প্রথম সমীকরণটি মিস হয়ে গেছে। আজ ২৮ জুন (রবিবার) ইরানের সামনে টিকে থাকার জন্য বাকি রয়েছে মাত্র ২টি লাইফলাইন:
১. আলজেরিয়া বনাম অস্ট্রিয়া: আজ রাত ১২টায় (বাংলাদেশ সময়) এই দুই দল মুখোমুখি হবে। ইরানকে টিকে থাকতে হলে এই ম্যাচে যেকোনো একটি দলের জিততেই হবে (অর্থাৎ ম্যাচটি ড্র হলে চলবে না)।
২. কঙ্গো বনাম উজবেকিস্তান: কঙ্গো যেন কোনোভাবেই উজবেকিস্তানকে হারাতে না পারে (অর্থাৎ উজবেকিস্তান জিতলে বা ম্যাচ ড্র হলে ইরানের আশা বেঁচে থাকবে)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন