প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রায় ২৮ হাজার গাছের চারা বিতরণ ও একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে, আজ বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার ব্রাক সুন্দরা হবি প্রাইমারি স্কুলে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেয়া হয়।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং শিক্ষা কর্মসূচির সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় প্রায় ২৭ হাজার ৮০০টি গাছের চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ব্র্যাকের শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রায় ৪৫০ জন শিক্ষার্থী সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪ হাজার ২০০টি চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আবিদা সুলতানা। তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি হলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির কালীগঞ্জ উপজেলা ম্যানেজার নারায়ণ চন্দ্র, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ব্র্যাক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ব্র্যাক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৪ হাজার শিক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২২ হাজারের বেশি চারা বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মাধ্যমে এসব চারা নিজেদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করা হবে, যা ভবিষ্যতে জেলার সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন