প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের আরো এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ খবর দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জানতে চান উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা সম্পর্কে।
এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর বাস্তবায়িত ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইতোমধ্যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরো জানান, একই প্রকল্পের আওতায় সারা দেশে আরও এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, ডিপিপি অনুমোদন হলে আগামী অর্থবছরে সংশ্লিষ্ট সংসদীয় আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন