১১:৩০ এম
রাজধানীর তিতুমীর কলেজের হলে, রাজনীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন সুফিয়া কামাল হল শাখার ছাত্রদলের দপ্তর সম্পাদক শিখা আক্তার। তিনি বলেন, আমরা ‘সাধারণ শিক্ষার্থী’ হিসেবে থাকতে চাই।
কলেজটির ছাত্র রাজনীতি বন্ধের কারণে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা জানান।
শিখা আক্তার বলেন, ‘আমি আগে কখনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না এবং এখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। হল কমিটি বা হলের রাজনীতি এসব আমি বুঝি না।’
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
তিনি আরও যোগ করেন, ‘পূর্বে ছাত্রলীগ হলের মধ্যে আধিপত্য বিস্তার করত। সেজন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, যাতে পূর্বের মতো কেউ আধিপত্য বিস্তার করতে না পারে। আমাদের কোনো রাজনৈতিক আধিপত্যের প্রয়োজন নেই। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকতে চাই।’
এর আগে গত ৩ মে কলেজের সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণার পর আবাসিক নারী শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে হলের নারী শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন।
আরও পড়ুন: বগুড়ায় স্কুল ক্রিকেটের শিরোপা জিতল বীট মডেল স্কুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন