প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা এবং আদিতমারী উপজেলার তিনটি পৃথক সীমান্ত দিয়ে বাংলাদেশে ৩৩ জন নারী-পুরুষকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবির তাৎক্ষণিক তৎপরতার ফলে তারা বাংলাদেশে প্রবেশে বাধা পড়েছে। বর্তমানে পুশইনের চেষ্টা করা ৩৩ জন ব্যক্তিই ভারতীয় অংশে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। স্থানীয় জনতা ও বিজিবির প্রতিরোধের কারণে বিএসএফ এখনো কাউকে পুশইন করতে সক্ষম হয়নি।
বিজিবির সূত্র জানাচ্ছে, শুক্রবার (৫ জুন) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনে বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় বাহিনী ১১ জন (৩ পুরুষ ও ৮ নারী) এবং পয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০ জন (৫ পুরুষ ও ৫ নারী) বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে তারা সীমান্ত অতিক্রমে ব্যর্থ হয়।
এছাড়া, একই দিনে ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনে আদিতমারী উপজেলার দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭-এস এর নিকট ভারতের সীমান্তে সন্দেহভাজন আরও ১২ জনকে অবস্থান করতে দেখে। বিজিবি সদস্যরা মাইকিং করে তাদের সতর্ক করে দিলে তারা ভারতীয় সীমান্তে বিচরণ করতে থাকে।
বিজিবি জানিয়েছে, এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তবাসীও সহযোগিতা করছে, তাই এখন পর্যন্ত কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে সক্ষম হয়নি বিএসএফ। বিজিবি সব অপতৎপরতা রুখে দেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন