প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের জগন্নাথদেবের রথযাত্রা উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ গোপাল জিউর মন্দির থেকে একটি রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যান। তারপর সেখান থেকে রথটি পুনরায় গোপালবাড়ী আনা হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় শেরপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ দত্ত, শেরপুর জেলা জাসাসের আহবায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব মো. হারুন অর রশীদ, যুগ্ম আহবায়ক জাকির হোসন, সদস্য জহুরুল ইসলাম জপি এবং মো. সুমন মিয়া, শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক বিপ্লব দাম, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সদস্য বিদ্যুৎ নন্দী, নারায়ণ চন্দ্র সাহা, তাপস সাহা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়সহ বিপুলসংখ্যক হিন্দু ভক্তরা উপস্থিত হন।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন পূজা উদযাপন ফ্রন্টের কার্যালয়ে এসে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে শহরের গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির ও গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়।
রথযাত্রা উৎসব উপলক্ষে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এদিকে রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন