প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ভাটারা থানার একটি মামলায় ভিসা না দিয়ে প্রতারণার মাধ্যমে ৯১ শিক্ষার্থীর আট কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগের কারণে প্রধান আসামি মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ মোট চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃত অন্য আসামিরা হলেন- রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান এবং মো. তানজির ইসলাম। তাদের মধ্যে তানজিরের জন্য চারদিন এবং অপর তিন আসামির জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে, মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ভিসা গাইড কম্পানি স্টুডেন্ট ভিসার মাধ্যমে চার মাসের মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর আশ্বাস দেয়। তবে, জাস্ট থট এডুকেশন কনসালট্যান্ট কম্পানি ৯১ শিক্ষার্থীর কাছে বিভিন্ন সময়ে ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা গ্রহণ করে এবং অর্থ গ্রহণের পর উল্লেখিত সময়ের মধ্যে তাদের বিদেশে পাঠায়নি।
বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে গিয়ে দেখা হলে তারা স্টুডেন্ট ও ফ্যামিলি ভিসার প্রসেসিংয়ের আশ্বাস দেয় এবং এর পর বিদেশে না পাঠিয়ে টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ৮ জুলাই ভুক্তভোগীদের পক্ষে আল আমিন বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন