প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনুমোদনহীন এবং বাজারজাতের অভিযোগে কুমিল্লা বিসিক শিল্পনগরীর মর্ডান ড্রাগে জেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এই অভিযানের ফলে বেশকিছু ওষুধ, কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারাই জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জুবায়ের ইসলাম দীর্ঘদিন ধরে মাত্র দুটি ওষুধ উৎপাদনের অনুমোদন নিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে সেগুলো বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান মন্তব্য করেন, কারখানাটির বিরুদ্ধে অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, কোনো অনুমোদিত টেকনিশিয়ান ছাড়াই এখানে ওষুধ উৎপাদন করা হচ্ছিল।
জব্দ হওয়া মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কুমিল্লার অফিস সহকারী শাহ আলম সরকার, যিনি জানান, জব্দ করা ২২ ধরনের ওষুধের কোনো অনুমোদনপত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দেখাতে পারেনি। এখনোও কিছু বিদেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদিত হচ্ছিল। বিশেষ করে শিশুদের জন্য তৈরি কিছু ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
কারখানার মালিক জুবায়ের ইসলাম অভিযোগের আংশিক স্বীকার করে বলেন, কিছু ওষুধ তৈরির অনুমোদন রয়েছে, তবে কিছু ওষুধের অনুমোদন এখনও নেওয়া হয়নি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ, এনএসআইয়ের কর্মকর্তারা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন