প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি এই শ্লোগান সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩ জুলাই) বিকালে গোপিনাথপুর শিমুল চত্বর খেলার মাঠে গোপিনাথপুর ব্যাপারীপাড়া সার্বিক উন্নয়ন কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বক্তৃতা প্রদান করেন লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক মুরাদ উদ্দৌলা, মাওলানা আলমগীর হুসাইন, সাবেক কাউন্সিলর মোঃ মোজাম খান, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক সাইদ আলম শিপলু, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, আফছার উদ্দিন, এসআই সন্দীপ, শিক্ষক শাহিন আলম। সভাটি পরিচালনা করেন কেএম জীবন জিয়া।
সভায় বক্তাগণ উল্লেখ করেন, যুবসমাজকে রক্ষা করতে হলে এলাকা মাদকমুক্ত করতে হবে। মাদক বিক্রেতা ও সেবনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের আগামী প্রজন্মকে একটি সুস্থ্য সমাজ উপহার দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন