প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ২০২৬ সালের সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এবার সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় মিছিল করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে ‘মহা মিছিল সংহতি সভা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলনকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালানো হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন মিছিলে উপস্থিত শিক্ষার্থীরা। প্ল্যাকার্ডে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ ও ‘স্বৈরাচারী সরকার আর নয়’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ভারতীয় সংগীতশিল্পী রূপম ইসলাম নতুন একটি গান প্রকাশ করেছেন। তিনি গানটির অংশ নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। একই দাবিতে মহারাষ্ট্রের আহিল্যানগরে নীরব কর্মসূচি পালন শুরু করেছেন সমাজকর্মী আন্না হাজারে। তার কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।
অন্যদিকে শিক্ষামন্ত্রী যে পদত্যাগের দাবিতে উত্তেজনা তৈরি হয়েছে, তা ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনেও লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলের সদস্যরা সরকারের বক্তব্য এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরে তারা প্ল্যাকার্ড হাতে সংসদের ভেতরে বিক্ষোভে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন