প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেচরীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোয়াঘাট এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী মো. সবুজ তালুকদার নিজের অর্থায়নে জনসাধারণের সুবিধার জন্য পোনা নদীতে একটি ঘাটলা নির্মাণ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. লিটন তালুকদার বলেন, ঘাটলাটি নির্মাণ হওয়ার ফলে এলাকার বাসিন্দারা, এবং খেজুরতলা এলাকা থেকে আসা জনগণ, বিশেষ করে বর্ষাকালে কাদায় মাখা অবস্থায় যাতায়াতকারীরা সহজে হাত-পা ধোয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া, বেড়িবাঁধ থাকার কারণে শুষ্ক মৌসুমে এলাকায় পানির সংকট দেখা দেয়। এ সময় ঘাটলাটি গোসলর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে এলাকাবাসীর জন্য বিশেষভাবে উপকারী হয়ে উঠেছে।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক তালুকদার জানান, নুরুল হক তালুকদারের ছেলে মো. সবুজ তালুকদার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জনস্বার্থে এই ঘাটলা নির্মাণ করেছেন। তবে, এলাকায় কিছু ব্যক্তি এই উদ্যোগের বিরোধিতা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সবুজ তালুকদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “যদি কেউ জনসাধারণের উপকারে নির্মিত এই ঘাটলার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করবে।”
স্থানীয়দের দাবি, ঘাটলাটি যে স্থানে নির্মাণ করা হয়েছে, সেটি মূলত সবুজ তালুকদারের নিজস্ব জমি। নদীভাঙনে জমিটির একটি অংশ বিলীন হয়ে গেলেও, অবশিষ্ট অংশেই ঘাটলাটি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে মো. সবুজ তালুকদার বলেন, “আমি ব্যবসার কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকি। তবে আমার বাবা-মা এলাকায় থাকেন। তাই বাড়ি নির্মাণের পাশাপাশি নিজের জমিতে জনসাধারণের সুবিধার জন্য একটি ঘাটলা নির্মাণ করেছি। কিন্তু কিছু মানুষ এটি উচ্ছেদের চেষ্টা করছেন। অথচ ঘাটলাটি নির্মাণের ফলে এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছেন। আমি সবসময় চাই এলাকার মানুষের সুবিধা এবং দুর্যোগ-দুর্বিপাকের সময় তাদের পাশে থাকতে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন