প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইনজুরি কাটিয়ে দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে মাঠে নামেন ব্রাজিলের তারকা নেইমার। এই প্রত্যাবর্তনে ভক্তদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন, যা ছিল গভীর একটি আবেগঘন মুহূর্ত।
কিন্তু এসবের পরও যে খবর সামনে এসেছে, সেটি হলো—সান্তোস ছেড়ে মেজর সকার লিগের ক্লাব সিনসিনাটির সঙ্গে যোগ দেওয়ার আলোচনা থেকে সরে এসেছেন। এর ফলে এমএলএসে লিওনেল মেসির সঙ্গে পুনর্মিলনের সুযোগ আপাতত বন্ধ রয়েছে।
বিশ্বকাপে শেষ ম্যাচে মাঠে নেমে দলকে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তবে এসবের বাইরেও সবার নজর ছিল, মেজর লীগ সকারে তার সম্ভাব্য দলবদলের খবরের দিকে।
দ্য অ্যাথলেটিকের টম বোগার্টের প্রতিবেদনের মতে, লিখিত চুক্তিপত্রের অভাব এবং দীর্ঘসূত্রিতার কারণে নেইমার এফসি সিনসিনাটির সঙ্গে আলোচনা থেকে সরে এসেছেন। তার আগে ক্লাবের কর্মকর্তারা ক্রিস অলব্রাইট এবং জেফ বার্ডিং এপ্রিল মাসে ব্রাজিলে গিয়ে নেইমার ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে সেটি চুক্তির মতো কোনো আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেনি বলে জানা গেছে।
জানা গেছে, এমএলএস ক্লাবটির আনুষ্ঠানিকতার অভাবের কারণে এই অভিজ্ঞ ফরোয়ার্ড আলোচনা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তিনি আর্থিক শর্তে সমঝোতা হলে সিনসিনাটিতে যোগ দিতে রাজি ছিলেন, তবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না থাকায় তিনি আলোচনা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন।
যদিও সিনসিনাটির সঙ্গে আলোচনাটির অবসান ঘটেছে, তবুও নেইমার মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। দ্য অ্যাথলেটিক আরও জানায়, অন্য কোনো ক্লাব থেকে উপযুক্ত কোনো প্রস্তাব এলে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে আগ্রহী থাকবেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন