প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জরুরি মেরামত ও বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই তথ্যটি নিশ্চিত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকো সূত্রে জানা গেছে, রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, সিরাজগঞ্জের বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শনিবার সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এসএস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল ও কালীবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বিএ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা ও নলিছাপাড়াসহ আশপাশের এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন