প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক অভিনেতার কাছে পারিশ্রমিক কাজ বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাপকাঠিতে পরিণত হয়। তবে পঙ্কজ ত্রিপাঠীর ক্ষেত্রে এটি ভিন্ন। মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেলেও, গল্প যদি তাকে আকৃষ্ট না করে, তাহলে তিনি সেই ছবিতে অভিনয় করতে রাজি হন না। অর্থ উপার্জনের চেয়ে বর্তমানে তার কাছে অভিনয়ের আনন্দ, সৃজনশীল তৃপ্তি এবং ভালো কাজের অংশ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা তার কাজ বেছে নেওয়ার দর্শন সম্পর্কে এ কথা জানান।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছেন পঙ্কজ। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শক এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তবে সময়ের সঙ্গে তার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। এখন তিনি কোনো সিনেমায় যুক্ত হওয়ার আগে গল্পটি তার ব্যক্তিগতভাবে কতটা আকৃষ্ট করছে, সেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী মন্তব্য করেন, “কোনও ছবির জন্য আমার মধ্যে আগ্রহ তৈরি না হলে, সেই ছবিতে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়।”
তার মতে, পারিশ্রমিকের অঙ্ক এখন আর কাজ বেছে নেওয়ার মূল বিষয় নয়। বরং গল্পে এমন কিছু থাকতে হবে, যা তাকে আনন্দ দেবে অথবা সমাজের জন্য ইতিবাচক কিছু করার সুযোগ তৈরি করবে।
এ কারণেই বর্তমানে তিনি অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। এমনকি মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও, গল্প পছন্দ না হলে তিনি সরে দাঁড়ান। তবে কাউকে সরাসরি না বলাটা সব সময় সহজ নয়, সেটিও তিনি স্বীকার করেছেন। কারণ, যখন একজন পরিচালক অনেক প্রত্যাশা নিয়ে কাজের প্রস্তাব দেন, তখন তাকে ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। কখনো কখনো পরিচালকের ক্যারিয়ারও সেই সিনেমার ওপর নির্ভর করতে পারে। তবু পঙ্কজ শেষ পর্যন্ত নিজের পছন্দকেই প্রাধান্য দেন।
অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার ছিল না। তখন কাজ পাওয়াই ছিল সবচেয়ে বড় বিষয়। সংসার চালানো, পারিশ্রমিক দিয়ে প্রয়োজন মেটানো কিংবা ছোটখাটো স্বপ্ন পূরণের জন্য যেকোনো কাজের প্রস্তাব গ্রহণ করতে হতো। এমনকি নিজের একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতেও তখন কাজের সুযোগকে বড় করে দেখতেন তিনি।
অভিনেতার ভাষায়, “কর্মজীবনের শুরুর সময়টা ছিল আমার টিকে থাকার সময়। তখন জীবনে টিকে থাকার লড়াইটাই ছিল প্রধান। কিন্তু সেই পর্যায় পেরিয়ে আসার পর কাজের প্রতি চাহিদাও বদলেছে। এখন আর শুধু অর্থ উপার্জনের জন্য অভিনয় করতে চাই না।”
এদিকে, কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজের চলচ্চিত্র সংস্করণ ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসাও অর্জন করেছে। বিশ্বব্যাপী ছবিটির আয় ৩৫০ কোটি রুপিরও বেশি বলে জানা গেছে। অন্যদিকে, অদিতি রাও হায়দারির সঙ্গে রোম্যান্টিক কমেডি ‘পারিবারিক মনোরঞ্জন’-এও অভিনয় করেছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন