প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলানোর কারণে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। এমন পরিস্থিতিতে বায়ুদূষণের তালিকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে ২৩তম।
ঢাকার বায়ুমান স্কোর ৭৯। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়।
বায়ুদূষণের বিষয়টি সম্পর্কে আরো জানা গেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে।
এই সূচক অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৮৭। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৯। এরপরের অবস্থান গৃহীত করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইন্দোনেশিয়া জাকার্তা, সৌদি আরবের রিয়াদ এবং কাতারের দোহার মতো শহরগুলো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে রাখা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে মনে করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন