প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়কালে তার কোনো কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তিনি যোগ করেন, রাষ্ট্রপতি হওয়ার পূর্বে অথবা দায়িত্ব ছাড়ার পর যদি কোনো অপরাধ করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে সরকার বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে সক্ষম।
তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ। তাই ওই নির্বাচনের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এ মামলার বিচারকাজে সরকারের বাধা দেওয়ার কোনো কারণ নেই।
ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।
এছাড়া দেশের অন্যতম পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন