প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বয়স ৮৬ বছর। জীবনের এই শেষ প্রান্তে এসে আফ্রিকার দেশ মালাউইয়ের এক প্রবীণ ব্যক্তি মানুষের কল্যাণে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গ্রামের মুসল্লিদের নামাজের সুবিধার কথা মাথায় রেখে তিনি নিজের অর্থে একটি মসজিদ নির্মাণ করেছেন।
এই ব্যক্তির নাম চিখওয়ায়া কামুলোনি। তিনি মালাউইয়ের মাঙ্কি বে এলাকার অধিবাসী। মাঙ্গোচি জেলার চিলোম্বো গ্রামে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। এর জন্য তার খরচ হয়েছে ৩ কোটি ৫০ লাখ মালাউইয়ান কোয়াচা।
দেশটির সংবাদমাধ্যম মালাউই২৪-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রামের মুসল্লিরা পূর্বে অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করতেন। তাদের জন্য একটি উপযুক্ত স্থায়ী নামাজের স্থান তৈরি করার উদ্দেশ্যে কামুলোনি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২৬ সালের ২৯ আগস্ট স্থানীয় মুসলিম নেতাদের উপস্থিতিতে মসজিদটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটির কাছে হস্তান্তর করা হয়।
কামুলোনি জানিয়েছেন, ৮৬ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিসেবে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। তিনি পুরো প্রকল্পের ব্যয় নিজের অর্থে বহন করেছেন এবং এ কাজে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করেননি বলেও জানান।
ব্যক্তিগত অর্থে মসজিদ নির্মাণের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে। বয়স যে মানুষের কল্যাণে কাজ করার পথে বাধা নয়, মালাউইয়ের এই প্রবীণের উদ্যোগ যেন তারই এক অনুপ্রেরণামূলক উদাহরণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন