প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের কচুয়া এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের দুই যাত্রী প্রাণ হারিয়েছে এবং দুইজন আহত অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কের নরেন্দ্রপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এসে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে পাঠান।
বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি ঘটে এবং তাদের খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুরুতর আহত দুজন মারা যান।
নিহতদের মধ্যে একজন হচ্ছেন, নাজিরপুর উপজেলার জুগখোলা এলাকার মো. সাব্বির (২৮) এবং কচুয়া উপজেলার পদ্মনগর এলাকার মো. বাদল (৫৪)। এই ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন