প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যার একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলা হোতাপাড়া বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন।
তারা উল্লেখ করেন, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর নতুন করে ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠন করা হয়। যদিও আয়তনের দিক থেকে এটি ছোট, তবে শিল্পায়নের কারণে এখানে অতিরিক্ত লোকবসতি সৃষ্টি হয়েছে। উপজেলা প্রতিষ্ঠার পরও এই এলাকায় বাস করা মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নেই। এর কারণ হলো, এখানে কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নেই।
চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমানের একমাত্র ভরসা হলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, যা প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
তারা আরও জানান, গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রম সিটি করপোরেশনের পুরনো অফিস থেকে পরিচালিত হচ্ছে, যেখানে সরকারি সুযোগ সুবিধা পেতে নানা ভোগান্তি শিকার হতে হচ্ছে। তারা এই ভোগান্তির অবসান চাচ্ছেন।
তারা জানান, আমরা নিজেদের উপজেলা বহনের জন্য একটি প্রশাসনিক ভবন এবং ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
এ সময় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন