প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের আকৃষ্ট করেন প্রায়ই। এবার তিনি ভক্তদেরকে সরাসরি কফি খাওয়ার আমন্ত্রণ জানালেন। তবে এতে একটি বিশেষ শর্ত রয়েছে— কফির বিল দিতে হবে ভক্তকেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে নিজের কফি খাওয়ার মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে এই আমন্ত্রণ জানান জয়া। ছবিগুলোতে তাকে একটি নজরকাড়া লুকে দেখা যায়। সাদা রঙের পোশাক পরিহিত জয়ার লুকটি ছিল ক্যাজুয়াল, তবে তার গ্ল্যামারের কোনো অভাব ছিল না।
কখনও মৃদু হাসি দিয়ে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই ছবিগুলোতে পোজ দিয়েছেন তিনি। তার এমন সুন্দর মুহূর্তের সঙ্গ কে না চাইবে? এই ভাবনা থেকেই হয়তো এবার সোজাসুজি ভক্তদের নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
তার এই মজার পোস্টটিতে মুহূর্তের মধ্যে ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে। রসবোধপূর্ণ এই আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরা মজার সব মন্তব্যে মেতে উঠেছেন। অনেকেই মন্তব্য করেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই।
সব মিলিয়ে জয়ার এই পোস্টটি বেশ আলোচনায় এসেছে, বিশেষ করে তার এই ‘সরল আমন্ত্রণ’-নিয়ে অভিনেত্রীর প্রশংসা করছেন অনেকে।
জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী, যিনি তিনবার ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) জয় করেছেন। এছাড়া, অভিনয়ে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন