প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবলপ্রেমীদের জন্য একটি নতুন সুসংবাদ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
আর মাত্র কিছুদিন পরে, ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে চলেছে। সারা বিশ্ব এখন এই বিশাল ঘটনাটি নিয়ে উন্মুখ হয়ে অপেক্ষা করছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। জার্সি কেনার পাশাপাশি এবারের বিশ্বকাপ সম্পর্কিত নানা বিষয় নিয়ে চলছে আলোচনা।
ফুটবলপ্রেমীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন সুসংবাদ। ফুটবল বিশ্বকাপকে আরও উপভোগ্য করার জন্য একাধিক নতুন ফিচার চালু করেছে এটি। জনপ্রিয় ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাসের সহযোগিতায় আনা এই আপডেটগুলোর উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য টুর্নামেন্টের উন্মাদনাকে আরও আকর্ষণীয় করে তোলা।
এই বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’ তৈরি করেছে অ্যাডিডাস। সেই বলকেই একটি বিশেষ ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা যখন ফুটবল ইমোজি পাঠান বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করেন, তখন স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখা যায়, যেখানে ম্যাচ বলটি লাফাতে থাকে।
এছাড়া, শুধু চ্যাটেই নয়, ভিডিও কলেও নতুন ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত হয়েছে। এর ফলে বন্ধু বা পরিবারের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে যাবে। ফুটবলপ্রেমীদের আবেগ প্রকাশের জন্য একটি বিশেষ থিমের স্টিকার প্যাকও চালু করা হয়েছে। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্ত কিংবা ম্যাচের নানা মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে শেয়ার করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’ও চালু করেছে, যা টুর্নামেন্টকে কেন্দ্র করে। এখানে প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং পর্দার আড়ালের বিভিন্ন তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারেন।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআইয়ের সহযোগিতায় ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখা যাবে, সে সম্পর্কেও দ্রুত তথ্য জানার সুযোগ পাবেন। তবে নতুন ফিচার যুক্ত হওয়া সত্ত্বেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কোনো পরিবর্তন আসছে না, এই বিষয়টি জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট এবং কল নিরাপদ থাকবে। বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ, এ বিষয়ে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন