প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো ‘সার্জিক্যাল বা নির্দিষ্ট’ লক্ষ্যভিত্তিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।
যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়ার পর তার এই মন্তব্য লেবাননে চলমান সংঘাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা সৃষ্টি করেছে, এমনটাই জানাচ্ছে আলজাজিরা।
এনবিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই লেবাননের মানুষ আরো ভালো জীবন যাপন করুক। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরো সার্জিক্যাল বা নির্দিষ্ট হামলা দেখতে চাই। আমার মনে হয় হামলাগুলো আরো নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত।’
তিনি তার এই অবস্থানকে লেবাননের জনগণের কল্যাণের সাথে যুক্ত করেছেন।
কিন্তু সমালোচকদের বক্তব্য হলো, হিজবুল্লাহর বিরুদ্ধে আরো হামলার আহ্বান বাস্তবে দেশে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি করতে পারে।
প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েল-লেবানন সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন