প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের নানা বিষয়ে বরাবরই সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। কিন্তু এবার সেই সমালোচনা শুধুমাত্র মন্তব্যে সীমাবদ্ধ নেই, ইনফান্তিনোর পদ থেকে তাকে সরাতে সরাসরি মিশনে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে তাকে সরানোর জন্য উয়েফা একের পর এক চাল চালাচ্ছে। ঠিক সেই সময়ে নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম ট্রফি জয়ের মহা-ম্যাচের আগে এই বিষয় নিয়ে খোঁচা দিতে দেখা গেল পিএসজি কোচ লুইস এনরিকেকে। তবে মাঠের বাইরের এই রাজনীতির বিষয়ে প্রশ্ন শুনতে পেয়ে বেশ বিরক্ত হয়ে পড়লেন এই স্প্যানিশ কোচ।
উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে ইউরোপা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চাম্পিয়নস লিগের রাজত্ব ধরে রাখা পিএসজি। অস্ট্রিয়ার সলজবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে নামার আগে ফরাসিদের লক্ষ্য হলো টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের ট্রফি নিজেদের করে নেওয়া।
অবশ্য ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলা পোহাতে হয়েছে পিএসজিকে। সলজবুর্গের রেড বুল এরেনায় প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার তুলনায় পিএসজির বরাদ্দকৃত ড্রেসিংরুম ছিল অনেকটাই ছোট। এতে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ ক্ষুব্ধ হন। পরে তারা ভিলার সমমানের ড্রেসিংরুমের দাবি জানালে উয়েফা শেষ পর্যন্ত পিএসজির জন্য বাড়তি একটি ড্রেসিংরুম বরাদ্দ দিতে বাধ্য হয়।
ড্রেসিংরুমের ঝক্কি সামলে টিম এনরিকে মাঠে নামার জন্য প্রস্তুত হলেও, ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খেলায় বাইরের বিতর্কিত বিষয় সম্পর্কিত প্রশ্নবাণে জর্জরিত হন পিএসজি বস। ইনফান্তিনোকে নিয়ে উয়েফার চলমান স্নায়ুযুদ্ধ বিষয়ক প্রশ্ন আসামাত্রই বিরক্তির সুরে এনরিকে জানান, ‘আমি আমার দলের দিকে পুরো মনোযোগ দিয়েছি। তা ছাড়া আমি তো কোনো রাজনীতিবিদ নই! এসব প্রশাসনিক বিষয় নিয়ে আমি কথা বলি না। এমনকি ট্রান্সফার মার্কেট সম্পর্কেও আমি কিছুই বলি না।’
ট্রান্সফার উইন্ডো চলাকালে বার্সেলোনা থেকে ফরোয়ার্ড ফেরান তোরেসের সম্ভাব্য পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন সম্পর্কেও স্প্যানিশ মাস্টারমাইন্ডের উত্তর ছিল খুব স্পষ্ট ও সংক্ষিপ্ত, ‘এটি আমার কথা বলার আওতার বাইরে। আমি কেবল পিএসজিতে থাকা আমার খেলোয়াড়দের নিয়েই আলোচনা করতে পছন্দ করি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন