প্রিন্ট এর তারিখঃ ২২শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:৫১ এম || প্রকাশের তারিখঃ ২০ই জুন, ২০২৬ইং; ০২:৪১ পি.এম
পিরোজপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত
স্বর্ণালী সম্ভারে সাজাই জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) দিনব্যাপী দেশীয় সাংস্কৃতিক সংসদের পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের তাফহিমুল কুরআন মাদ্রাসা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কর্মকর্তা মাসুদ রানা, বরিশাল অঞ্চল উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, অঞ্চল পরিচালক আযাদ আলাউয়াদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি সোহরাব হোসাইন জুয়েল ও সেক্রেটারি জাকির হোসাইনসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সংগীত, আবৃত্তি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ যোগ্য সংগঠক ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজে মানবিকতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করে নৈতিকতা সম্পন্ন সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক গড়ে তোলায় ভূমিকা রাখবে। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে বাস্তবধর্মী শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও দেশীয় সংস্কৃতির বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"