প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর (৫০) বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিটি শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। যখন প্রতিবেশীরা বিষয়টি টের পায়, তখন তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে মোহনপুর থানায় দেখানো হয়। স্বজনদের দাবি, পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ও স্বজনদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
স্বজনদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে কিছু মানুষের চাপের সম্মুখীন হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
শিশুটির মা বলেন, ওই ব্যক্তি (অভিযুক্ত) কৌশলে তার বাড়ির ছাদে মেয়েকে ডেকে নেয় এবং পরে ধর্ষণের চেষ্টা করে। তিনি এই কর্মকাণ্ডটি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি এ ঘটনার কঠিন বিচার দাবি করছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি উল্লেখ করেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন