প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের রাজধানী টোকিওতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত অবস্থায় বুধবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু ঘটেছে এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা রেকর্ডসংখ্যক হয়েছে।
বৃহস্পতিবার জরুরি সেবা বিভাগ এই তথ্য জানায়।
টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বুধবার তাপজনিত অসুস্থতার কারণে ৪৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১০ সালে তথ্য সংরক্ষণের কাজ শুরু হওয়ার পর এ সংখ্যা একদিনে সর্বোচ্চ।
একইসঙ্গে, জরুরি সেবা বিভাগে ভর্তির সংখ্যা অন্তত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে পৌঁছেছে।
এই খবর টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা সবাইকে পর্যাপ্ত পানি পান করতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যাও বেড়ে গেছে বলে মনে হচ্ছে। বিশেষ করে গতকাল ও তার আগের দিন রোগীর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে।’
মুখপাত্র আরও জানান, বুধবার ফায়ার ডিপার্টমেন্ট মোট ৩ হাজার ৬১২টি জরুরি সেবার জন্য মোতায়েন হয়েছে। ১৯৬৩ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটাও সর্বাধিক।
তিনি উল্লেখ করেন, টোকিও প্রিফেকচারে, যেখানে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস, সেখানেও প্রচণ্ড গরমের ফলে একজনের মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ১৮ জন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন