প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও তিনজন। এর ফলে, দেশে হামের উপসর্গ ও ল্যাবে নিশ্চিত মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তিনজন মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৯ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মধ্যে মৃতের সংখ্যা ৯৯। দুইয়ের মিলিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন রোগী। এর মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন