প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধুমাস জ্যৈষ্ঠের আমেজে দেশীয় ফলের ঘ্রাণ আর আন্তরিক সম্পর্কের উষ্ণতায় মুখর হয়ে উঠেছিল এনআরবিসি ব্যাংক পিএলসি ভৈরব শাখা। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ব্যতিক্রমী আয়োজন হিসেবে শাখাটিতে অনুষ্ঠিত হয় “সামার ফ্রুট ফেস্টিভাল”।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, ডেওয়া, লটকন ও জামরুলসহ বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয় গ্রাহক, শুভানুধ্যায়ী ও অতিথিদের। দিনব্যাপী আয়োজনে শতাধিক গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
শাখার অপারেশন ম্যানেজার সাজন খান বলেন, “ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সম্পর্কেরও একটি জায়গা। গ্রাহকদের সঙ্গে পারিবারিক বন্ধনের আবহ তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহক ফখরুল ইসলাম, ফুরকান মিয়া, সিদ্দিকুর রহমান, তানভীর আহমেদ নাগিব, আহসানুল হক পিন্টু, আরমান হোসেন চঞ্চল ও মেহেদী পারভেজসহ অনেকে বলেন, ব্যাংকে এমন আন্তরিক আতিথেয়তা ও দেশীয় ফলের স্বাদ গ্রহণের সুযোগ তাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।
ব্যাংকের জিবি কর্মকর্তা ইমরুল কায়েস, ক্যাশ কর্মকর্তা ফজলে রাব্বি এবং ক্রেডিট কর্মকর্তা এমদাদুল হক জানান, প্রতিদিনের ব্যস্ত ব্যাংকিং কার্যক্রমের মাঝেও গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে তারা আনন্দিত। তাদের মতে, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি মানবিক ও সামাজিক বন্ধন গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভৈরব মহিলা কলেজের শিক্ষক শাহ এমএস বাবুল এবং সংস্কৃতিজন খাইরুল ইসলাম সবুজ বলেন, এটি শুধু একটি কর্পোরেট অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি ও অর্থনীতির এক সুন্দর মেলবন্ধন। এমন আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ফল ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক মূল্যবোধও জাগ্রত করে।
শাখা ব্যবস্থাপক রকিবুল হাসান সবুজ বলেন, “একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি তার গ্রাহকদের আস্থা। মধুমাসের এই ফল উৎসবের মাধ্যমে সেই আস্থার বন্ধনকে আরও দৃঢ় করার চেষ্টা করেছি। উৎসব শেষে গ্রাহকদের হাসিমুখই আমাদের আগামী দিনের প্রেরণা।”
ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে এনআরবিসি ব্যাংক ভৈরব শাখা কর্পোরেট পরিবেশে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন