প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে একটি দাবি জানিয়ে আসছেন—অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক ও স্থায়ী পানি ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে অতিরিক্ত বৃষ্টির পানি এবং বন্যার পানি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় পাম্পিং স্টেশন, স্লুইসগেট, ড্রেনেজ চ্যানেল, খাল এবং নিয়ন্ত্রিত পানি প্রবাহের ব্যবস্থা। সুনামগঞ্জের হাওরাঞ্চলের বাস্তবতা মাথায় রেখে স্থানীয় কৃষকরা এমন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
হাওরপারের কৃষকদের মতে, ২৮ এপ্রিলের অতিবৃষ্টি ও আকস্মিক পানির কারণে এ বছর সিলেট বিভাগের বিভিন্ন হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। এর ফলে কৃষকদের অনেকের স্বপ্নের ফসল নষ্ট হয়েছে। এক মৌসুমের ফসল নষ্ট হলে কৃষকের পরিবার, ঋণ পরিশোধ এবং পরবর্তী কৃষিকাজ—সবকিছুর ওপর চাপ পড়ে। ভবিষ্যতে একই ধরনের অতিবৃষ্টি হলে যাতে কৃষকদের বারবার এমন ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেজন্য আগাম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
কৃষকদের দাবি, শুধুমাত্র ফসলরক্ষা বাঁধ নির্মাণ বা মেরামতের ওপর নির্ভর না করে হাওরের পানি প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থাকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন