প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমকালো আয়োজনে শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রজেক্ট হেডওয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজি নজরুল মিলনায়নে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবর্তনে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সনদপত্র তুলে দেওয়া হয়। এই সমাবর্তনে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন, ক্যামব্রিজ ইউনিভারসিটির কান্টি লিড প্রেস অ্যান্ড পাবলিকেশনের সারোয়াত রেজা ও রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল আল মামুন লিটন।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, ক্যামব্রিজ ইউনিভারসিটির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার নাকিব হায়দার ও বদরুদ্দোজা, রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল ইশতিয়াক মিলন পল।
বক্তারা আলোচনা করেছেন যে, গত এক দশক ধরে প্রতিষ্ঠানটি দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করছে। পিয়ারসন-এডেক্সেল চেকপয়েন্ট পরীক্ষায় কান্ট্রি হায়েস্ট ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানটিতে সর্বোচ্চ ‘প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন