প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দিনিপ্রোতে এবং কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে এই হামলা করা হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, চার বছরেরও বেশি সময়ে চলমান যুদ্ধে রাশিয়া বারবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করছে। অন্যদিকে, ইউক্রেনও সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল স্থাপনাসহ সামরিক অবকাঠামোয় হামলা বৃদ্ধি পেয়েছে। কিন্তু, উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার পর মস্কো কিয়েভে ‘ধারাবাহিক হামলা’ চালানোর একটি হুঁশিয়ারি দিয়েছিল। যদিও ইউক্রেন ওই হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, কিয়েভের বিভিন্ন বহুতল ভবনের কাছে বড় ধরনের বিস্ফোরণ হচ্ছে এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর এই হামলায় রাজধানীতে অন্তত চারজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
তিনি জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনসহ কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে।
ক্লিচকোর ভাষ্য অনুযায়ী, ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া, খোলা জায়গার আরও দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে একটি কিন্ডারগার্টেনের নিকটবর্তী এলাকা অন্তর্ভুক্ত।
হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান। অনেককে প্রয়োজনীয় সামগ্রী ও গদি নিয়ে ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নিতে দেখা যায়। এসময়, আকাশে রুশ হামলা প্রতিহত করার জন্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।
ভোর হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন