প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ বৃহস্পতিবার রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী। এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর স্মরণে দোয়া ও মিলাদ, কোরআন খতম, এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার পরিবার এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির তরফে সৈয়দা ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান ও জুবাইদা রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের অবদান স্মরণে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এবং যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরেও তাঁর স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটের বিরাহিমপুরে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষে ১৯৫২ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন এবং যুক্তরাজ্যের রয়াল নেভাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তাঁর বাবা আহমেদ আলী খান ছিলেন ভারত বর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার।
কর্মজীবনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ অলংকৃত করেন। ১৯৭৯ সালের ৪ নভেম্বর তিনি বাংলাদেশের তৃতীয় নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। নৌবাহিনীর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগমন্ত্রী (রেলপথ, সড়ক ও নৌপরিবহন) হিসেবেও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি সশস্ত্র বাহিনীর বেতন ও পেনশন কমিটির চেয়ারম্যান এবং প্রশাসনিক পুনর্গঠন জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অসাধারণ কর্মজীবনকে তুলে ধরতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে।
এ ছাড়া তাঁর জন্মভূমি সিলেটে হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতায় ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ এবং মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট স্থাপনের কাজ চলছে, যার মাধ্যমে দুস্থ ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন