প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাবনার চাটমোহরে কাঁচামরিচ এবং অন্যান্য শাক সবজির দাম বেড়ে গেছে। বাজারে সরবরাহ কমে গেছে। হাট-বাজারে কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে গেছে। গত সপ্তাহে চাটমোহরের হাট-বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে কাঁচা মরিচটি ৪০ টাকা কেজি দামে বিক্রি হয়েছে। গতকাল সোমবার কাঁচা মরিচের বিক্রি হয়েছে ১২০ টাকায়।
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টির ফলে নিচু এলাকার জমিতে পানি জমে যাওয়ার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট দেখা দিয়েছে। প্রতিদিন কাঁচামরিচের দাম বাড়ছে। এদিকে কাঁচা মরিচের পাশাপাশি সবজির দামও বেড়েছে। ৪০ টাকার কুড়িকচু এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৪০ টাকার বেগুন এখন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসার কেজির দাম বেড়ে ৮০ টাকা হয়েছে। স্বাভাবিক রয়েছে আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, করলা, ঢ্যাঁড়শের দাম। প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, পটল ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, করলা ৪০ টাকা এবং ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে মাছ ও মুরগীর দামও বৃদ্ধি পেয়ে গেছে।
চাটমোহরের সবজি বিক্রেতা রব্বেল আলী বলেন, চলমান বন্যা ও বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এজন্য উত্তরাঞ্চলের উৎপাদিত কাঁচামরিচ ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশি সরবরাহ হচ্ছে। ফলে কাঁচা মরিচের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যা ছিল ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি, এখন তা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন