প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পে বরাদ্দের দাবি জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা। পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে তারা বুধবার (১ জুলাই) সকালে অংশ নিয়ে এ দাবি জানান। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পের বরাদ্দের জন্য তারা এই দাবি জানান।
মানববন্ধনটি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপর ১২টা পর্যন্ত চলা হয়। কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ছয় লেন সড়ক থেকে শুরু হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত এই দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
কলাপাড়া উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। এছাড়া কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌর BNP’র নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীদের বিভিন্ন দাবি রয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্প বিকাশের জন্য কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পুরোপুরি চালু, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এবং কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের দাবি।
এছাড়া ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসে শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলার দাবি করা হয়েছে মানববন্ধনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন