প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে চার শিশুর মৃত্যু ঘটেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা রয়েছে এক হাজার ৭৮ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৯ জুনের মধ্যে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জন।
নিশ্চিত হামরোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুনের মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জন।
এই সময়ে, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৭৭ শিশুর মৃত্যু ঘটেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৮ জুনের মধ্যে নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন