ঢাকা শুক্রবার, ০৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শুক্রবার, ০৮ই মে, ২০২৬ইং ২৫শে বৈশাখ, ১৪৩২বাং

ঘরে বসেই সরকারি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে


ঘরে বসেই সরকারি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে

সরকারি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট ঘরে বসেই পাওয়া যাবে।

ই-অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রোগীদের হাসপাতালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং তারা ঘরে বসেই নির্দিষ্ট সময়ের সিরিয়াল নিশ্চিত করতে পারবেন।

৪ মে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: গোলাম পরওয়ার

 

সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ৪ মে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৪টি হাসপাতালে পাইলট কার্যক্রমের সফলতার পর, এখন ধাপে ধাপে দেশব্যাপী এই ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সম্প্রসারণ করা হচ্ছে।

এটির মাধ্যমে রোগীরা ঘরে বসেই পছন্দের সময়ে আউটডোর টিকিট এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যা হাসপাতালের ভিড় কমিয়ে সেবা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করবে।

আরও পড়ুন: মার্কিন নৌ অবরোধে কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান, সিআইএ’র মূল্যায়ন

স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম, পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মদ আল মামুন; প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান এবং প্রকল্প কনসালট্যান্ট ও সাবেক পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং ই-গভর্ন্যান্স একাডেমি (eGA)-এর কারিগরি সহায়তায় পরিচালিত #GlobalGateway উদ্যোগের অধীনে এই বিশেষ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট-ইরান পাল্টাপাল্টি হামলা, নাজুক যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রতিবছর ৫ লাখ মৃত্যু, বলছে এক রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রতিবছর ৫ লাখ মৃত্যু, বলছে এক রিপোর্ট

বিশ্বের অন্যতম চিকিৎসা সাময়িকী ল্যানসেট গ্লোবাল হেলথ-এর এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার ফলস্বরূপ প্রতি বছর প্রায় পাঁচ লাখ ৬৪ হাজার মানুষ মারা যায়।

বর্তমান সময়ে ইরান এবং আগ্রাসী জোটের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির সময়, বিশ্ব এখনও সেই নিষেধাজ্ঞার শিকারদের গণনা করছে, যা ওয়াশিংটন ‘সর্বোচ্চ চাপের অভিযান’ বলে আখ্যা দেয়। এই সূক্ষ্ম শব্দচয়ন বাস্তবতাকে আড়াল করে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসলে একটি বিশেষ অস্ত্র, যা সাধারণ মানুষের দিকেই লক্ষ্য করে প্রয়োগ করা হয়, সরকারের দিকে নয়। সম্প্রতি ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত একটি গবেষণায় ১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫২টি দেশের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

এই বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রতিবছর প্রায় পাঁচ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। এই পরিসংখ্যান পৃথিবীজুড়ে এক বছরে সংঘটিত সব সশস্ত্র যুদ্ধের নিহতের সংখ্যা সমান। এদের মধ্যে ৫১ শতাংশই পাঁচ বছরের নিচে বয়সী শিশু।

‘লিবার্টেরিয়ান ইনস্টিটিউট’ জানিয়েছে, ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত এসব নিষেধাজ্ঞার ফলে সম্মিলিত মৃত্যুর সংখ্যা প্রায় তিন কোটি ৮০ লাখ। গবেষক মার্ক ওয়েইসব্রট জোর দিয়ে বলেছেন, এ ধরনের সমষ্টিগত শাস্তি অব্যাহত রাখা নৈতিকভাবে সঠিক নয় এবং এর পক্ষে কোনো যুক্তি দাঁড় করানো যায় না।

তারপরও, ট্রাম্প প্রশাসন এই নীতি থেকে সরে আসেনি, বরং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনও এই নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত করেছে।

সূত্র : পার্সটুডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে সারা দেশে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত করার তথ্য দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊধ্বর্তনদের সংশ্লিষ্টতা সামনে এসেছে। এই মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হবে। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। তিনি আরও জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে সরকার হেফাজতে ইসলামের ওপর নিধনের উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে। এদিকে, তদন্তের ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগামী ৭ জুনের মধ্যে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মামলায় ৩০ জনের বেশি আসামি করা হতে পারে এমন তথ্যও জানান আমিনুল ইসলাম। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে যে প্রাণহানির ঘটনা ঘটে, সেটি শাপলা চত্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা এই হত্যাকাণ্ডকে একটি অত্যন্ত পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তদন্ত সংস্থার তথ্যমতে, ৯০ শতাংশ তদন্ত কাজ সম্পন্ন এবং ঢাকাতেই অন্তত ৩২ জন হত্যার প্রমাণ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ডেইলি শপিংয়ের নতুন আউটলেট উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


বগুড়ায় ডেইলি শপিংয়ের নতুন আউটলেট উদ্বোধন

বগুড়ায় ভোক্তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পৌঁছে দিতে রিটেইল চেইনশপ ডেইলি শপিং নতুন একটি শোরুম চালু করেছে।

সম্প্রতি জেলার জলশ্বরীতলা এলাকায় শহীদ আব্দুল জব্বার রোডে প্রতিষ্ঠানটির ১০৭তম শোরুম উদ্বোধন করেন প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত।

নতুন এই শোরুমে অন্যান্য আউটলেটের মতো গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে।

উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে।

এছাড়া, প্রতিষ্ঠানটির অনলাইন সাইট বা ফোনে অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।

৫০০ টাকার বেশি কেনাকাটায় ফ্রি হোম ডেলিভারির অফারও রয়েছে।

পাশাপাশি নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগও রয়েছে।

এই বিষয়ে ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, ‘হাতের কাছেই সাশ্রয়ী বাজার’—এই স্লোগানকে সামনে রেখে ডেইলি শপিং কাজ করছে।

ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে প্রতিষ্ঠানটি দিন দিন আস্থার ব্র্যান্ড হিসেবে গড়ে উঠছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন তারিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন তারিকুল ইসলাম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম,

যিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে চান।

মঙ্গলবার (৫ মে) তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে মো. তারিকুল ইসলাম বলেছেন, "আমি সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।" তাই সকালবেলা আমি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।

"আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতে মর্জি হয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫৮
জোহর ১১:৫৬
আসর ০৪:৩২
মাগরিব ০৬:৩০
ইশা ০৭:৪৭
সূর্যোদয় : ০৫:২০ সূর্যাস্ত : ০৬:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%