প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার সদর থানার এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন জুমছড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রিয়াশীল ছিল। অভিযান চলাকালীন ওই এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট রুমে তল্লাশি করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন