প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুম্বাই পুলিশ অভিনেতা ইমরান খানকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাকে এই নির্দেশ দেওয়া হয়।
পুলিশের নোটিশ অনুযায়ী, ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
পুলিশের বক্তব্য হলো, ‘ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের কারণে ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রতিবেদন থেকে জানা যায়, ইমরান খানের মার্কিন নাগরিকত্ব রয়েছে এবং তার কাছে ভারতের পূর্ণ নাগরিকত্বের পরিবর্তে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে।
এনডিটিভি জানাচ্ছে, 'ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫'-এর বিধান অনুযায়ী এই প্রস্থান নোটিশ জারি করা হয়েছে। এই আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, ভারতে বিদেশিদের প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাফেরাকে নিয়ন্ত্রণ, সীমাবদ্ধ বা নিষিদ্ধ করার জন্য ভারত সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আদেশ, নির্দেশ বা অনুশাসন জারি করার ক্ষমতা রাখে।
১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে ইমরান খান উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং আত্মীয় জেইন মেরি খান।
প্রতিবাদের সময় ওই তিনজনকে আটক করা হয়েছিল এবং পরে তাদের মুক্তি দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন