প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার সংলগ্ন ভেড়ী বাঁধের ভাঙ্গন রক্ষা করতে জিও ব্যাগ এসে পৌছেছে; তবে নওয়াপাড়া গভীর ফাটল রক্ষায় এখনো কোনো ব্যবস্থা হয়নি। এ কারণে বুধহাটাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে ৬০০০ ব্যাগ বুধহাটায় পৌছেছে।
বুধহাটা বাজার সংলগ্ন পাউবোর ভেড়ী বাঁধ ভাঙতে ভাঙতে প্রায় ৭ হাত মত বাধের মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমপি হাফেজ রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড এলাকা পরিদর্শন করে সাময়িকভাবে বাঁধ রক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ফলশ্রুতিতে পাউবোর পক্ষ থেকে ৬ হাজার জিও ব্যাগ বুধহাটায় আনা হয়েছে। এই ব্যাগে বালি ভরে ভাঙ্গন স্থানে ডাম্পিং করার পরিকল্পনা রয়েছে। এজন্য শ্রমিক নিয়োগ করা হচ্ছে এবং ২/১ দিনের মধ্যে বস্তায় বালি ভরে পাইলিং এর ভিতরে বস্তা ফেলানোর কাজ শুরু হবে বলে জানাগেছে। ঠিকাদার আমিনুল ইসলাম বস্তাগুলো স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে হেফাজতে রেখেছেন। এসময় সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ হান্নান, বাজার কমিটির সেক্রেটারী নুরুজ্জামান জুলু, বিএনপি নেতা বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পাশ্ববর্তী নওয়াপাড়া গ্রামে পাউবোর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙ্গন চলছে। মূল বাঁধে ফাটল ধরে কয়েক হাত নিচে নেমে গেছে বাঁধের স্লোব। ভাঙ্গন স্থানের পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পাউবোর এসও আঃ আলিম। তারা বাঁধটি পরিদর্শন করেছেন। দ্রুত বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাউবো দ্রুত ব্যবস্থা নেবে ঘোষণা দিলেও সপ্তাহ পার হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এলাকাবাসী রীতিমত ভীতিকর পরিস্থিতি ও আতঙ্কে দিন কাটাচ্ছে। আগামী গণমুখে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের টান শুরুর আগেই বাঁধ রক্ষায় কাজে হাত দেওয়ার জোর দাবী জানিয়েছে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন