প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে তিন দিনের না পাঁচ দিনের? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বললেন, 'হু নৌজ! (কে জানে)'।
ডারউইনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরুর আগে কামিন্স মন্তব্য করেছেন, আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে সবসময়ই নার্ভাস থাকতে হয়।
সংবাদ সম্মেলনের অন্যান্য অংশে তিনি প্রতিপক্ষকে সমীহ করে বলেন। প্রায় ৭ বছর পর দুই দল টেস্টের লড়াইয়ে নামছে। ২০১৭ সালে বাংলাদেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট সিরিজ হয়েছিল। তবে আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা চ্যাম্পিয়নস ট্রফিতে প্রায়ই দুই দলের দেখা হয়।
সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের খেলোয়াড়দের মূল্যায়ন করতে গিয়ে কামিন্স বলেন, “এখন ঠিক নিশ্চিত বলতে পারছি না। হয়তো দুই এক সপ্তাহ পর জিজ্ঞাসা করলে আরও একটু ভালো ধারণা দিতে পারব। তবে তারা এমন একটি দল, যাদের বিপক্ষে আইসিসি ট্রফিতে নামার সময় সবসময়ই নার্ভাসনেস কাজ করে, কারণ তাদের দলে অনেক বড় মাপের খেলোয়াড় রয়েছে।”
অস্ট্রেলিয়ার অধিনায়ক মনে করেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি হবে শক্ত প্রতিদ্বন্দ্বিতার। তিনি আরও বলেন, “আমার মনে হয় না, আমি কখনও কোনো সহজ টেস্ট ম্যাচ খেলেছি। তাই আমি নিশ্চিত যে তারা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে। তাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন, যাদের আমরা আগে কখনও ওইভাবে দেখিনি। তাই টেস্টে নামার আগে সবসময়ই কিছু অজানা সমীকরণ থেকে যায়।”
“তবে তারা গত কয়েক বছরে কিছু বড় বড় জয় পেয়েছে এবং তাদের দলে বেশ কিছু দুর্দান্ত প্রতিভা রয়েছে। তাই আমাদের সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন