প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত একটি ও বিনিয়োগ বিষয়ে একটি মোট দুইটি দ্বি-পাক্ষিক দলিল বিনিময়ও হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পের্যায়ের বৈঠকের সময় এসব সমঝোতা ও দ্বিপাক্ষিক দলিল বিনিময় হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী উপ প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ ছাড়া, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিলও বিনিময় করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে দলিল বিনিময় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন