প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মসজিদটির মুয়াজ্জিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে ফজরের আজান দিতে বাড়ি থেকে বের হন মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫)। তিনি মসজিদের সামনে পৌঁছানোর পর হাতে বালতি নিয়ে কয়েকজনকে দ্রুত পালিয়ে যেতে দেখেন। পরে মসজিদের বারান্দায় গিয়ে তিনি দরজা-জানালা, ভেতরের দেয়াল ও মেঝের বিভিন্ন স্থানে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও মুসল্লিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মসজিদের ভেতরে ও আশপাশে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখতে পান।
এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ছাবেদ আলী।
মুয়াজ্জিন ছাবেদ আলী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন