প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান এইচএসসি ও সমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে যারা অভিযুক্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
তিনি সোমবার সিদ্ধেশরী গার্লস কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে যদি প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময়, তিনি সকলকে এই ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার জন্য আহ্বান জানান।
এছাড়া, নির্বিঘ্নে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাহায্য করার জন্য তিনি সহযোগিতা কামনা করেছেন।
এর আগে, তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন