প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিমান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবে কিনা, তা নিয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-চারলেট বলেছেন, ফ্রান্স মোটেও চিন্তিত নয়। তিনি বাংলাদেশে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সকলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার, জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) কর্তৃক আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
আরো পড়ুন
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক।
বাংলাদেশের এয়ারবাস কেনার বিষয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, কয়েক বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের বহর বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে। এরপর এয়ারবাসের সঙ্গে কারিগরি জরিপ ও বিস্তারিত আলোচনা হয়েছে। এয়ারবাস কেনা বিমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, বিশ্বের বড় বড় এয়ারলাইনসগুলোর মধ্যে এয়ারবাস ও বোয়িং—দুই ধরনের উড়োজাহাজ রয়েছে। একটি প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভর না করে বহরে বৈচিত্র্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন
অবশেষে গ্রেপ্তার ‘সন্দ্বীপের দানব’ মাহফুজুর রহমান।
ফ্রান্সের রাষ্ট্রদূত উল্লেখ করেন, ঢাকা থেকে কোনো বিরতি ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যাওয়ার সক্ষমতা রয়েছে—এমন উড়োজাহাজের মধ্যে এয়ারবাস এ৩৫০ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে কারিগরি ও যৌক্তিক দিক থেকে বিমান এয়ারবাসকে বেছে নিয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।
তিনি বলেন, এয়ারবাসের সঙ্গে বিমানের আলোচনা এখনও চলছে এবং তা ভালোভাবে এগোচ্ছে। তবে আলোচনার কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।
আরো পড়ুন
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী।
বয়িংয়ের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ বিমান যথাযথ সময়ে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই করবে কিনা, তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি এখনও লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর জোর দিচ্ছি এবং বর্তমান কর্তৃপক্ষের কাছে আমরা এই বার্তাই পৌঁছে দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এটি বর্তমান সরকারের জন্য একটি ভালো পরীক্ষা এবং ফ্রান্স আত্মবিশ্বাসী যে সরকার বিষয়টি বুঝবে। এ নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।’
এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য চুক্তিকে শুধু উড়োজাহাজ কেনার বিষয় হিসেবে দেখছে না ফ্রান্স—এমন মন্তব্য করে জিন-মার্ক সেরে-চারলেট বলেন, এর মাধ্যমে ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারি আরও শক্তিশালী হতে পারে।
আরো পড়ুন
বামার লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন স্থগিত।
বাংলাদেশ ও ইউরোপের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একটি বড় অংশ ইউরোপের বাজারে যায়। তাই এয়ারবাসের সঙ্গে অংশীদারিকে ফ্রান্স দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ হিসেবে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশে প্রযুক্তি ও উচ্চ-প্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা করছে। এয়ারবাসের ক্ষেত্রেও তারা শুধু উড়োজাহাজ বিক্রি নয়, বরং দীর্ঘমেয়াদি অংশীদারি গড়ে তুলতে চায়।
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন