প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঘরের মাঠের বড় আসরের প্রস্তুতি নিতে ফিফার সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।
এ অনুযায়ী, এই দুই আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের জন্য অন্তত চারটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য বাফুফে প্রচেষ্টা চালাবে। তার মধ্যে কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিনটি ম্যাচ।
সম্প্রতি বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আয়োজিত একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নেওয়ার জন্য।
এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, "আমরা কিরগিজস্তানের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে খেলার বিষয়ে পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছাব।"
কিন্তু যদি কিরগিজস্তান সফর চূড়ান্ত না হয়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে ঢাকাতেই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।
সাফ চ্যাম্পিয়নশিপের আগে হামজা চৌধুরীদের আরও প্রস্তুত করতে আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার প্রস্তুতি নিতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন