প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। বহু উদ্ভাবন-উন্মোচন হয়, অনেক কিছুর। লগতে জন্মের পাশাপাশি মৃত্যুও ঘটে অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু ঘটনা উঠে যায় ইতিহাসের আগের পাতায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনার দিকে।
ঘটনাবলি
১৫৯৮ সাল - ফরাসি সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন। ১৬৪৫ সালে সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি সম্পন্ন করে। ১৭৪০ সালে রটারড্যামে শুরু হয় অনশন ধর্মঘট। ১৭৮৪ সালে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়। ১৭৮৪ সালে ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব নিয়ে ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। ১৭৯২ সালে ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে। ১৮৬৮ সালে ১৫ আগস্ট পর্যন্ত পেরু ও ইকুয়েডরে বেশ কয়েকটি ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত হয়। ১৮৮৯ সালে উইলিয়াম গ্রে কয়েন টেলিফোনের জন্য প্যাটেন্ট করেন। ১৯২৩ সালে মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬০ সালে মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৬১ সালে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে। ১৯৬৪ সালে ব্রিটেনে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বশেষ ফাঁসির ঘটনা ঘটছে। ১৯৭২ সালে দক্ষিণ ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার ঘটে। ১৯৯৪ সালে কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখা ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত হয়ে শ্যামবাজার পর্যন্ত পৌঁছায়। ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে। ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যু ঘটে।
জন্ম
১৮১৪ সালে অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেন। ১৮১৯ সালে জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ জন্মগ্রহণ করেন। ১৮৪৮ সালে রমেশচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিলিয়ান জন্মগ্রহণ করেন। ১৮৮৪ সালে হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার জন্মগ্রহণ করেন। ১৮৬৭ সালে উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষপ্রণেতা জন্মগ্রহণ করেন। ১৮৮৮ সালে জন বেয়ার্ড, টেলিভিশনের আবিষ্কারক জন্মগ্রহণ করেন। ১৮৯৯ সালে স্যার আলফ্রেড জোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক জন্মগ্রহণ করেন। ১৯০২ সালে ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী জন্মগ্রহণ করেন। ১৯১১ সালে ড. ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন। ১৯১২ সালে নোবেলজয়ী (১৯৬৯) ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ান্ম জন্মগ্রহণ করেন। ১৯১৮ সালে ফ্রেডরিক স্যাঙ্গার, ইংরেজ প্রাণরসায়নবিদ জন্মগ্রহণ করেন। ১৯২০ সালে নেভিল ব্র্যান্ড, আমেরিকান অভিনেতা জন্মগ্রহণ করেন। ১৯২৬ সালে ফিদেল ক্যাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে রবিন জ্যাকম্যান, ব্রিটিশ ভারতের শিমলায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে র্যান্ডি শুঘার্ট, মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান দলের সদস্য হিসেবে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে কোজি কোন্দো, জাপানি সংগীত রচয়িতা, পিয়ানোবাদক এবং সংগীত পরিচালক জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে নিল মল্যান্ডার, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে শ্রীদেবী, ভারতীয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে শোয়েব আখতার, সাবেক পাকিস্তানি ডানহাতি ফাস্ট বোলার জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে সেবাস্টিয়্যান স্ট্যান, রোমানিয়ান-মার্কিন অভিনেতা জন্মগ্রহণ করেন।
মৃত্যু
৬০৪ সালে সুই সম্রাট ওয়েন, চীনের সুই সাম্রাজ্যের (৫৮১-৬১৮) প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট মারা যান। ৯০৮ সালে আল-মুক্তাফি, ১৭শ আব্বাসীয় খলিফা মারা যান। ১৭৯৫ সালে অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রানি মারা যান। ১৮৬৩ সালে ওজেন দ্যলাক্রোয়া, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর মারা যান। ১৮৬৫ সালে ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক মারা যান। ১৯১০ সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ মারা যান। ১৯১৩ সালে জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেল মারা যান। ১৯১৭ সালে এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ মারা যান। ১৯৩২ সালে কৃষ্ণকমল ভট্টাচার্য, বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ মারা যান। ১৯৩৬ সালে মাদাম কামা, ভারতের স্বাধীনতা সংগ্রামী মারা যান। ১৯৪৬ সালে হারবার্ট জর্জ ওয়েলস, একজন ইংরেজ লেখক মারা যান। ১৯৬৩ সালে শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী মারা যান। ১৯৬৫ সালে হায়াতো ইকদা, জাপানের আইনজীবী এবং রাজনীতিবিদ মারা যান। ১৯৬৮ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী মারা যান। ১৯৭৭ সালে নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবী মারা যান। ১৯৮৪ সালে তিগ্রেন পেত্রোসিয়ান, সোভিয়েত-আর্মেনীয় গ্র্যান্ডমাস্টার মারা যান। ১৯৯৬ সালে অ্যান্টোনিও ডি স্পিনোলা, পর্তুগিজ সামরিক কর্মকর্তা, লেখক এবং রক্ষণশীল রাজনীতিবিদ মারা যান। ১৯৯৮ সালে এডওয়ার্ড লিওনার্ড গিঞ্জটন, একজন ইউক্রেনীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী মারা যান। ১৯৯৯ সালে হাইমে গারসোন, কলম্বীয় সাংবাদিক, কমেডিয়ান, আইনজীবী, শান্তিবাদী ও রাজনৈতিক বিদ্রূপাত্মক মারা যান। ২০০০ সালে নাজিয়া হাসান, পাকিস্তানি গায়ক ও গীতিকার মারা যান। ২০১১ সালে তারেক মাসুদ, বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার মারা যান। ২০১১ সালে মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক ও সাংবাদিকতা ব্যক্তিত্ব মারা যান। ২০১৮ সালে সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও প্রাক্তন লোকসভার অধ্যক্ষ মারা যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন