প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি বুধবার রাতে নজরে আসার পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। ফলে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তথ্যমতে, অভিযুক্তের ফোনে ৯ শতাধিক ভিডিও রয়েছে। তিনি ৬ মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছেন। তাই বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। প্রধান ফটকসহ বিভিন্ন পকেট গেটও বন্ধ করে দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, যৌন হয়রানির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই উদাসীন থাকছে। যার ফলে ধারাবাহিকভাবে ঘটছে এমন ঘটনা। তারা জানান, জড়িতদের বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. সেলিনা আহমেদ বলেছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উপযুক্ত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন