প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দক্ষিণ এশিয়ার খ্যাতনামা সংগীতশিল্পী আতিফ আসলাম বুধবার (২২ জুলাই) ঢাকা পৌঁছাচ্ছেন। তার বহুল প্রতীক্ষিত কনসার্টটি আগামী ২৪ জুলাই (শুক্রবার) রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, কনসার্ট বাতিল বা পেছানোর যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। তারা উল্লেখ করেছেন, ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি এবং ভেন্যুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজকদের একজন প্রতিনিধির কথা অনুযায়ী, আতিফ আসলাম বিশ্বব্যাপী একজন জনপ্রিয় শিল্পী। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি এবার ঢাকায় আসছেন এবং নির্ধারিত সময়েই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান তিনি।
গত বছরের একটি বড় আয়োজন বাতিল হওয়ার অভিজ্ঞতা স্মরণ করে আয়োজকরা বলেন, সে সময় নানা ধরনের জটিলতা সামনে এসেছিল। তবে এবার তারা বলছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা আশাবাদী যে, আর কোনো বাধা ছাড়াই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হবে।
এছাড়া, আতিফ আসলামের ঢাকা পৌঁছানোর পর তাকে নিয়ে একটি বিশেষ প্রেস কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে সংবাদমাধ্যমের জন্য কভারেজ, প্রবেশ, ফুটেজ ধারণসহ সার্বিক নির্দেশনা তুলে ধরা হবে।
বহুল প্রতীক্ষিত এই কনসার্ট ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন