প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অ Awami League-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে যৌথবাহিনী টহল অব্যাহত রয়েছে। এই সাথে নারায়ণগঞ্জজুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা অব্যাহত রেখেছে। জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ৬টি ইউনিট টহল দিয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
এদিকে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুর পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো পরিস্থিতি বিঘ্ন হওয়ার খবর পাওয়া যায়নি বলেছেন পুলিশ।
অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করছেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথে জবাব দেবে। নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কোনো অপশক্তিকে এই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেছেন, পুরো নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন