প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্রের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হয়ে উঠবে, যখন তা সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যাবে।
বুধবার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ঋষিপাড়া এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, সরকারী বিভিন্ন সহায়তা কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরো বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা জনগণের মূলধারায় নিয়ে আসার প্রচেষ্টা চলছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং এটি সামাজিক বৈষম্য কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। পরিবারভিত্তিক সহায়তা ব্যবস্থার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আরও বেশি সুরক্ষা এবং সহায়তা লাভ করবেন।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপি সদস্য সেলিম মোল্লা সহ বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন